ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে শিশুসহ অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজ্যের কুরনুলের জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, ভয়াবহ এই দুর্ঘটনায় চার শিশু বেঁচে গেলেও তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার ভেলদুর্তি মণ্ডলের মাদারপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুরনুলের পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার শিকার বাসটিতে ১৮ জন যাত্রী ছিল। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রবিবার ভোর ৪টার সময় দুর্ঘটনাটি ঘটে।